,

৭২ ঘণ্টার মধ্যে নুর-মামুনদের গ্রেফতার চান ঢাবির সেই ছাত্রী

news-image

অনলাইন ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণ মামলা দায়েরের দেড় মাস পার হলেও আসামিদের কেউ গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী সেই ছাত্রী। আসামিদের আগামী ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার না হলে আবারও নতুন কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সংবাদ সম্মেলনে এ সব কথা জানান ওই ছাত্রী।

তিনি বলেন, আমার মামলার প্রায় দেড় মাস হয়ে গেছে। বিভিন্ন কর্মসূচি পালন করেও সকল আসামিকে গ্রেফতার করা হয়নি। আজকে আমি সংবাদ সম্মেলন ডেকেছি দু’টি কথা বলতে। রাজু ভাস্কর্যে আমার যে কর্মসূচি ছিল, সেটা সমাপ্তি ঘোষণা করছি। তবে আগামী ৭২ ঘণ্টার মধ্যে হাসান আল মামুন ও নরুল হক নুরসহ বাকী আসামিদের গ্রেফতার না করা হলে পরবর্তীতে আমি নতুন কর্মসূচিতে যাব। এ সময় ধর্ষণের ঘটনায় এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোনো তদন্ত কমিটি না হওয়ায় দুঃখ প্রকাশ করেন তিনি।

এর আগে আসামিদের গ্রেফতারের দাবিতে গত ৮ অক্টোবর রাজু ভাস্কর্যের পাদদেশে অনশন শুরু করেন ওই ছাত্রী। এরমধ্যে কয়েকবার অসুস্থ হয়ে সেখানে এক সপ্তাহেরও বেশি সময় অবস্থান কর্মসূচির পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। বৃহস্পতির সুস্থ হয়ে রাজু ভাস্কর্যে এসে সংবাদ সম্মেলন করে ওই কর্মসূচি থেকে সরে আসলেন ভুক্তভোগী ছাত্রী।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য