,

এবার ইউরোপের সীমান্ত কড়াকড়ির কথা বললেন ইমানুয়েল ম্যাক্রোঁ

news-image

অনলাইন ডেস্ক : ইসলাম ধর্ম নিয়ে বিরূপ মন্তব্যের জেরে মুসলিম বিশ্বে বেশ তোপের মুখে পড়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এর রেশ কাটতে না কাটতেই ইসলামপন্থি সন্ত্রাসবাদের অভিযোগ তুলে তিনি ইউরোপের সীমান্তে কড়াকড়ি আরোপের কথা বললেন।

ইউরোপের শেনজেনভুক্ত দেশগুলোর নিরাপত্তার জন্য এ ধরনের পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।

ইউরোপের শেনজেন চুক্তির আওতাধীন দেশগুলো নিজেদের মধ্যে সীমান্ত শিথিলতা বজায় রাখে। তিনি বলেন, শেনজেন চুক্তির আওতাধীন দেশগুলোর নিরাপত্তা ঠিক রাখতে ইউরোপকে এটি পুনর্বিবেচনা করতে হবে। এর পাশাপাশি তিনি শেনজেন অঞ্চলের সঙ্গে বাইরের সীমান্তকে আরও দৃঢ় করার প্রতি গুরুত্ব আরোপ করার কথা উল্লেখ করেন।

সম্প্রতি ফ্রান্সের গির্জায় হামলা এবং অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় সন্ত্রাসী হামলায় ইসলামপন্থিদের অভিযুক্ত করার পরিপ্রেক্ষিতে সীমান্তে কড়াকড়ি আরোপের এমন কথা বললেন তিনি।

ইউরোপের সীমান্তগুলোয় গোপন অভিবাসন ঠেকানো প্রয়োজন বলে মনে করেন তিনি। তিনি অভিযোগ করেন, এ প্রক্রিয়ায় প্রবেশ করা অভিবাসীদের সঙ্গে সন্ত্রাসী গোষ্ঠীর যোগাযোগ থাকে। এর পাশাপাশি তিনি এ অঞ্চলের জন্য একটি একক ও অভিন্ন সীমান্ত রক্ষী বাহিনী তৈরির প্রয়োজন রয়েছে বলেও জানান। এছাড়া আগামী ডিসেম্বরে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলনে এ বিষয়ক একটি প্রস্তাবও পেশ করবেন বলে জানান।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য