,

সানি লিওন নির্বাচন নিয়ে উত্তেজিত

news-image

বিনোদন ডেস্ক : কে হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট? সারা বিশ্বের মতো এই উত্তেজনার চাপে পড়েছেন সানি লিওন ও তার স্বামী ডেনিয়েল ওয়েবার।

ভারতে লকডাউন শুরু হতেই লস অ্যাঞ্জেলসে পাড়ি দেন এ দম্পতি। নাগরিকত্বও তাদের যুক্তরাষ্ট্রের। স্বাভাবিকভাবে তারাও ভোট দিয়েছেন। সেই নিয়ে ইনস্টাগ্রামে পোস্টও করেছেন সানি।

বুধবার মার্কিন পতাকার ব্যাকগ্রাউন্ডে দাঁড়িয়ে স্বামীর সঙ্গে ছবি শেয়ার করেছেন সানি লিওন। হাতে রয়েছে ‘আই ভোট’ ব্যাজ। অনুরাগীদের জানান, তারা ভোট দিয়েছেন এবং নিজেরাও অত্যন্ত চাপের মধ্যে রয়েছেন। কারণ, কে হবেন প্রেসিডেন্ট তা নিয়েও খুবই চিন্তায় রয়েছেন তিনি।

সানি নিজেই লিখেছেন সে কথা। ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, “রহস্যটা আমাকে মেরে ফেলছে!”

হ্যালোউইন উপলক্ষেও কয়েক দিন আগে ছবি শেয়ার করেছিলেন সানি ও ডেনিয়েল। তবে এবার করোনার কোয়ারেন্টাইন মেনে বাড়িতেই হ্যালোউইন পালন করেছিলেন তারা। সঙ্গে ছিল তিন ছেলে-মেয়ে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য