,

দ্বিতীয় বিয়ে নিয়ে যা বললেন শাবনূর

news-image

বিনোদন প্রতিবেদক : এক সময়কার ঢালিউডের জনপ্রিয় নায়িকা শাবনূর। অনেকদিন খবরের বাহিরে থাকলেও গত ২৬ জানুয়ারি হঠাৎই অন্য কারণে শিরোনামের চলে আসেন এই নায়িকা। কেননা সেদিন স্বামী অনীকের কাছে বিচ্ছেদ চেয়ে নোটিশ পাঠান তিনি। এরপর থেকে তাকে নিয়ে শুরু হয় নানান জল্পনা-কল্পনা।

আবার কবে বিয়ে করছেন শাবনূর? বিয়ের পর ছেলেকে নিয়ে কোথায় স্থায়ী হবেন তিনি। তবে অনেকেই শাবনূরকে নিয়ে এই ধরণের প্রশ্ন ছুঁড়লেও কেউ কেউ বলছেন, শিগগির বিয়ের পিঁড়িতে বসবেন শাবনূর। মূলত ডিভোর্সের পর থেকে যখনই নায়িকার বিয়ে নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া ঠিক তখনই দ্বিতীয় বিয়ে নিয়ে মুখ খুললেন শাবনূর। গণমাধ্যমে বললেন, নতুন (দ্বিতীয়) বিয়ে নিয়ে কোনোই চিন্তা নেই তার।

এ সময় শাবনূর আক্ষেপ করে এও বলেন, আসলে আমার সংসার হয়নি। হয়তো এটা আমার ভাগ্যে ছিল না। তাই বলে যে আবার বিয়ে করবো, সেটা সম্ভব না। আর এমনটা ভাবাও এই মুহূর্তে ঠিক হচ্ছে না। আমি এখন আমার সন্তানকে নিয়েই ভাবছি। ওকে গড়ে তোলার কাজে মনোযোগী হবো। এখানে (অস্ট্রেলিয়া) আইজান (শাবনূরের সন্তান) স্কুলে ভর্তি হয়েছে। নিয়মিত ক্লাস করছে।

এদিকে স্বামীর সঙ্গে বিয়ে বিচ্ছেদের আনুষ্ঠানিকতা একেবারে গোপনে করতে চেয়েছিলেন চিত্রনায়িকা শাবনূর। একান্ত ব্যক্তিগত বিষয়টি ভক্ত ও দেশের সাধারণ মানুষেরা জানুক তা তিনি চাননি। এই কারণে উকিলের উপরও চটেছেন তিনি।

অস্ট্রেলিয়ার সিডনি থেকে শাবনূর বলেন, আমার বিচ্ছেদ একান্তই আমার ব্যক্তিগত। এটা নিয়ে কেউ কথা না বললে আমি ভীষণ খুশি হবো। আমি মনে করি, দুই পরিবারের আলাদা সম্মান আছে। আইনজীবির মাধ্যমে এত দ্রুত পুরো মিডিয়া জানবে এটা আমি কখনোই চাইনি।

প্রসঙ্গত, ২০১২ সালের ২৮ ডিসেম্বর দুই পরিবারের সম্মতিতে বিয়ে করেন শাবনূর ও অনীক মাহমুদ। বিয়ের পরের বছরের ২৯ ডিসেম্বর এই দম্পতি ছেলেসন্তানের মা-বাবা হন। তাদের ছেলের নাম আইজান নেহান। বর্তমানে সে অস্ট্রেলিয়ায় শাবনূরের সঙ্গেই থাকে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য