,

কারাগার থেকে মুক্তি পাচ্ছে সাত মাসের শিশু

news-image

কুমিল্লা প্রতিনিধি: মা শাহনাজ আক্তারের সঙ্গে তার সাত মাসের শিশু মাহাদী হাসান ১৫ দিন ধরে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন। আদালতের আদেশে বৃহস্পতিবার মুক্তি পেতে যাচ্ছে শিশুটি।

আজ বুধবার কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আতাব উল্লাহ শিশুটির মা শাহনাজ আক্তারকে জামিন ও শিশু মাহাদীকে মুক্তির আদেশ দেন।

আইনজীবীদের সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১ সেপ্টেম্বর কুমিল্লা নগরীর মনোহরপুর এলাকায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন আয়েশা আক্তার রীমা নামের এক গৃহবধূ। ওই ঘটনায় স্বামী নাসির উদ্দিন, ভাসুর মাসুম ও তার স্ত্রী শাহনাজ বেগমকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন রীমার বাবা।

মামলায় আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. তাজুল ইসলাম জানান, ‘গত ১৯ অক্টোবর আদালতে আত্মসমর্পণ করেন শাহনাজ আক্তার। এ সময় তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন আদালত। এর মধ্যে শাহনাজকে দুই দিনের রিমান্ডেও নেওয়া হয়। এ মামলায় শিশুটির বাবা মাসুমও কারাগারে আছেন।’

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. শাহজাহান জানান, ‘আমরা আদালতের আদেশ পেয়েছি। বৃহস্পতিবার তাদের মুক্তি দেওয়া হবে।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য