,

অপূর্ব আইসিইউ থেকে কেবিনে

news-image

বিনোদন প্রতিবেদক : করোনা আক্রান্ত অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) বিকেলে তাকে কেবিনে নেয়া হয়। হাসপাতাল সূত্রে বিষয়টি জানা গেছে।

এর আগে মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন জিয়াউল ফারুক অপূর্ব। এরপর তাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়। পরে বুধবার বিকেলে তাকে কেবিনে স্থানান্তর করা হয়।

নির্মাতা মিজানুর রহমান আরিয়ান গণমাধ্যমকে জানান, পাঁচদিন আগে অপূর্বর শরীরে জ্বর আসে। জ্বর না কমায় তার করোনার নমুনা পরীক্ষা করা হয়।

অবশেষে ২ নভেম্বর সে রিপোর্টে করোনা পজিটিভ পাওয়া যায়। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে হাসপাতালে নেয়া হয়।

আরিয়ান সবার কাছে এই অভিনেতার জন্য দোয়া চেয়ে বলেন, ‌‘আশা করছি দ্রুতই সুস্থ হয়ে উঠবেন অপূর্ব। সবাই তার জন্য দোয়া করবেন।’

জানা গেছে, গেল সপ্তাহে সাগর জাহানের একটি নাটকের শুটিং শেষ করেছেন অপূর্ব। ২৮ অক্টোবর অংশ নিয়েছিলেন ওয়েব ফিল্ম ‘যদি… কিন্তু… তবুও’র শুটিংয়ে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য