,

স্ত্রীর অনুমতি ছাড়া শারীরিক সম্পর্ক কেন অপরাধ নয়, হাইকোর্টের রুল

news-image

নিজস্ব প্রতিবেদক : স্ত্রীর অনুমতি ছাড়া তার সঙ্গে স্বামীর শারীরিক সম্পর্ক বৈবাহিক ধর্ষণ (ম্যারিটাল রেপ) হিসেবে গণ্য করে কেন আইনে অন্তর্ভুক্ত করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

পাশাপাশি নারী ও ১৩ বছরের ঊর্ধ্বে কিশোরীদের বৈবাহিক ধর্ষণ অনুমোদনকারী আইন নিয়ে রুল জারি করা হয়েছে। রুলে সংশ্লিষ্ট দণ্ডবিধির ৩৭৬ ধারা কেন সংশোধন করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।

মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন।

রুলে আগামী চার সপ্তাহের মধ্যে আইন সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না, ব্যারিস্টার সারা হোসেন, জেনিফা জব্বার ও শারমিন আক্তার। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।

এর আগে গত ১ নভেম্বর বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), ব্র্যাক, নারীপক্ষ এবং মানুষের জন্য ফাউন্ডেশন- এ চার সংগঠনের পক্ষে ব্যারিস্টার শারমিন আক্তার রিট করেন।

পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নারী ও ১৩ বছরের বেশি বয়সী কিশোরীদের বৈবাহিক ধর্ষণ অনুমোদনকারী আইন যা বৈষম্যমূলক এবং বিবাহিত নারী ও কিশোরীদের মৌলিক অধিকার সমতা, বৈষম্যহীনতা, আইনের সুরক্ষা, জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকারের সুরক্ষা ক্ষুণ্ন করে, তা কেন বাতিল হবে না এবং এই আইনগুলো বাতিল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিবাদীদের কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন।

দণ্ডবিধির ৩৭৫ ধারার বৈবাহিক ধর্ষণ সম্পর্কিত ব্যতিক্রম দফা এবং এ সংশ্লিষ্ট দণ্ডবিধির ৩৭৬ ধারা, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(১) ধারা, যেগুলো বিবাহিত নারী ও কিশোরীদের (১৩ বছরের ঊর্ধ্বে) স্বামীর মাধ্যমে ধর্ষণের বিচার পাওয়ার অধিকার ক্ষুণ্ন করে। এসব ধারা চ্যালেঞ্জ করে রিটটি করা হয়।

ওই বিজ্ঞপ্তিতে টাঙ্গাইলের ঘটনার বিবরণী উল্লেখ করে বলা হয়, গত ২৫ অক্টোবর টাঙ্গাইলের ১৪ বছরের এক কিশোরী মাত্রাতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর মারা যান। সংযুক্ত আরব আমিরাত ফেরত ৩৪/৩৫ বছর বয়সী এক ব্যক্তির সঙ্গে গত ২০ সেপ্টেম্বর তার বিয়ে হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিয়ের প্রথম রাত থেকেই ওই কিশোরীর প্রচুর রক্তক্ষরণ শুরু হয়।

এমন পরিস্থিতিতে বিবাহিত নারী ও কিশোরীদের (১৩ বছরের ঊর্ধ্বে) সাংবিধানিক মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠার জন্য চারটি মানবাধিকার সংস্থা ধর্ষণ সংক্রান্ত আইন সংস্কার করে বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে গণ্য করার নির্দেশনা চেয়ে এ রিট করা হয়।

এ জাতীয় আরও খবর

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক