,

মাস্ক ছাড়া ভোট দিয়ে সমালোচনারমুখে মেলানিয়া

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটের দিন ফ্লোরিডার পাম বিচ কাউন্টিতে স্বশরীরে হাজির হয়ে ভোট দিয়েছেন। মঙ্গলবার ভোট দেওয়ার সময় তিনি মাস্ক পরা ছিলেন না। করোনাকালে তার এ ধরনের আচারণের সমালোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

মার্কিন সংবাদমাধ্যম দ্য হিলের খবরে বলা হয়েছে, পাম বিচের মর্টন অ্যান্ড বারবারা মান্ডেল রিক্রিয়েশন সেন্টারে স্থানীয় সময় সকাল দশটায় হাজির হন মেলানিয়া। গত মাসে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হওয়া মেলানিয়া ভোটকেন্দ্রে প্রবেশের সময় মাস্ক পরা ছিলেন না।

স্বামী ট্রাম্পের সঙ্গে গত মাসে কেন আগাম ভোট দেননি জানতে চাইলে মেলানিয়া বলেন, আজ ভোটের দিন। আমি তাই চেয়েছিলাম এখানে ভোটের দিন এসে ভোট দিতে।

গত বছর নিউ ইয়র্ক থেকে পাম বিচ কাউন্টিতে ঠিকানা পরিবর্তন করেছেন। ২৪ অক্টোবর তিনি আগাম ভোট দিয়েছেন।

নির্বাচনি প্রচারের শেষ দিকে ট্রাম্পের সঙ্গে ছিলেন মেলানিয়া। এক সপ্তাহ আগে পেনসিলভানিয়াতে তিনি প্রথমবারের মতো গুরুত্বপূর্ণ ভাষণ দেন। পরে ফ্লোরিডার সমাবেশেও ভাষণ দিয়েছেন তিনি।

ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও সেকেন্ড লেডি কারেন পেন্স ২৩ অক্টোবর তাদের নিজ অঙ্গরাজ্য ইন্ডিয়ানাতে ভোট দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য