,

কিয়ারা আদভানি সিদ্ধার্থ মালহোত্রাকে বিয়ে করতে যাচ্ছেন!

news-image

অনলাইন ডেস্ক : বলিউড নায়িকা কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রার সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছে বলিপাড়ায়। সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে নিয়মিত ডেটিং করছেন কিয়ারা! সম্প্রতি এমনই গুঞ্জন শুরু হয়েছে বিভিন্ন মহলে। যে গুঞ্জনের আগুনে ঘি ঢেলে দিয়েছে আরমান জৈনের বিয়ের আসর। কারিনা কাপুরের কাজিনের বিয়েতে কিয়ারা এবং সিদ্ধার্থকে একসঙ্গে একান্ত মুহূর্তে কাটাতে দেখা যায়। সেই থেকে গুঞ্জনের মাত্রা বেড়ে গেলেও, নিজেরা এ বিষয়ে মুখ খোলেননি।

সম্প্রতি অক্ষয় কুমারের সঙ্গে লক্ষ্মীর প্রমোশনে হাজির হন কিয়ারা আদভানি। একটি শোয়ে হাজির হয়ে নিজের বিয়ে নিয়ে মুখ খোলেন কিয়ারা। তিনি বলেন, বিয়ের পরই একমাত্র তিনি ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলবেন। তার আগে নয়। যা শুনে অক্ষয় কুমার বলেন, ‘সিদ্ধান্তওয়ালি লাড়কি’। কিয়ারা সম্পর্কে অক্ষয়ের তকমা শুনে হেসে ফেলেন প্রত্যেকে।

প্রসঙ্গত, স্টুডেন্ট অফ দ্য ইয়ার দিয়ে বলিউডে পা রাখার পর আলিয়া ভাটের সঙ্গে সম্পর্কে জড়ান সিদ্ধার্থ মালহোত্রা। যদিও সবই এখন অতীত। আলিয়ার সঙ্গে বিচ্ছেদের পরেই কিয়ারার সঙ্গে সিদ্ধার্থের সম্পর্কের গুঞ্জন শুরু হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য