,

ফল মেনে না নেওয়ার বিরুদ্ধে সাবেক অ্যাটর্নি জেনারেলদের হুঁশিয়ারি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের দুজন সাবেক অ্যাটর্নি জেনারেল ভোটের ফল মেনে না নেওয়ার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন। তাদের একজন এরিক হোল্ডার, যিনি প্রেসিডেন্ট ওবামার আমলে এটর্নি জেনারেল ছিলেন। অপরজন মাইকেল মাকাসি, যিনি এটর্নি জেনারেল ছিলেন রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশের আমলে।

ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক লেখায় এই দুজন বলেছেন, তাদের দুজনের মধ্যে আইন এবং নানা নীতিনির্ধারণী বিষয়ে অতীতে অনেক মতপার্থক্য ছিল। এখনো আছে।

‘কিন্তু আজ আমরা একসঙ্গে লিখছি, কারণ, আমরা অতীতে যেভাবে একে অন্যের সঙ্গে ভিন্নমত পোষণ করেছি, এখনও তা করে যেতে চাই, যেভাবে অতীতে আমেরিকানরা করেছেন।’

এই লেখায় তারা মনে করিয়ে দিয়েছেন যে, যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীতে জনগণকে তাদের মত প্রকাশের জন্য বিক্ষোভের স্বাধীনতা দেওয়া হয়েছে। কিন্তু তার মানে এই নয় যে, তারা যে রাজনৈতিক ফল আশা করেন, সেই ফল না পেলে অন্য নাগরিকদের শান্তি কেড়ে নেওয়ার অধিকার তাদের দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক নেতারা যাতে সহিংসতায় উস্কানি না দেন বা সমর্থন না করেন, সেই আহ্বান জানিয়েছেন তারা।

প্রেসিডেন্ট ট্রাম্প যেসব মন্তব্য সাম্প্রতিক সময়ে করেছেন, তাতে এরকম আশঙ্কা দানা বাঁধছে যে, নির্বাচনে তিনি হেরে গেলে রিপাবলিকানরা হয়তো ফল মানতে অস্বীকৃতি জানাতে পারে।

সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা