,

‘বাইডেন-হ্যারিস’ লেখা টি-শার্ট পরে ভোটে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বাইডেন-হ্যারিস লেখা টি-শার্ট পরে ভোট দিতে যাচ্ছেন কয়েকজন এমন একটি ভিডিও পোস্ট করেছেন জো বাইডেন

আজ ভোটের দিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন দুজনই সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচন নিয়ে পোস্ট করেছেন। বাইডেন-হ্যারিস লেখা টি-শার্ট পরে ভোট দিতে যাচ্ছেন কয়েকজন এমন একটি ভিডিও পোস্ট করেছেন জো বাইডেন।

ভিডিওতে দেখা যাচ্ছে, বেশ কয়েকজন বাইডেন-হ্যারিস লেখা টি-শার্ট পরে ভোট কেন্দ্রের দিকে যাচ্ছেন।

টুইট পোস্টে সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জো বাইডেন।
এর আগে আজ আরেক টুইট বার্তায় জো বাইডেন বলেন, ‘আমি ডেমোক্র্যাট দলের হয়ে কাজ করছি। কিন্তু আমি যখন নির্বাচিত হবো, আমি হব আমেরিকার রাষ্ট্রপতি। আমি সবার জন্য কাজ করব।’

‘আমি একই সঙ্গে ডেমোক্র্যাটস ও রিপাবলিকানদের নিয়ে কাজ করবো। যারা আমাকে সমর্থন দেয়নি আমি তাদের জন্যও কাজ করবো। কারণ, আমি আমেরিকার রাষ্ট্রপতি হবো, আর এটিই হচ্ছে রাষ্ট্রপতির কাজ’,- বলেন তিনি।

এরই মধ্যে ভোট দিয়েছেন প্রায় ১০ কোটি আমেরিকান। প্রথম ভোটগ্রহণ শেষ হবে আমেরিকার পূর্বাঞ্চলে স্থানীয় সময় সন্ধ্যা ছটায় (রাত ১১টা জিএমটি)। সবশেষ ভোটগ্রহণ সমাপ্ত হবে আলাস্কায় জিএমটি সময় বুধবার ভোর ছয়টায়।

এরই মধ্যে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের একটি ছোট শহরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল পাওয়া গেছে। এখানে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন সবগুলো ভোট পেয়েছেন। আর ট্রাম্প পেয়েছেন শূন্য ভোট।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য