,

তৃতীয় ওয়ানডেতে সুপার ওভারে পাকিস্তানকে হারাল জিম্বাবুয়ে

news-image

স্পোর্টস ডেস্ক : সব নাটক যেন জমা ছিল শেষ ম্যাচের জন্য। রাওয়ালপিন্ডিতে পাকিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে নাটকের পর নাটক হলো। একবার পাকিস্তান জিতে তো আরেকবার জিম্বাবুয়ে-এই অবস্থা। শেষ পর্যন্ত টাই হলো ম্যাচ, গড়াল সুপার ওভারে।

সুপার ওভারে পাকিস্তানের হয়ে ব্যাটিংয়ে নামেন খুশদিল শাহ আর ইফতিখার আহমেদ, বোলিংয়ে জিম্বাবুয়ের পেসার মুজারবানি। প্রথম বলেই তুলে মারতে গিয়ে ডিপ মিডউইকেটে ক্যাচ দেন ইফতিখার।

উইকেটে আসেন ফাখর জামান। দ্বিতীয় বলে খুশদিল নিতে পারেন মাত্র ১ রান, তৃতীয় বলে ফাখরও সিঙ্গেলস। চতুর্থ বলটি জোরে হাঁকাতে গিয়ে উইকেটে টেনে আনেন খুশদিল, হন বোল্ড। ২ উইকেটে ২ রানে থামে পাকিস্তানের সুপার ওভার।

৩ রানের লক্ষ্য। জিম্বাবুয়ের হয়ে ব্যাটিংয়ে নামেন ব্রেন্ডন টেলর আর সিকান্দার রাজা, বোলিংয়ে পাকিস্তানের বাঁহাতি পেসার শাহীন শাহ আফ্রিদি। তার প্রথম বলে টেলর নিতে পারেন ১ রান। দ্বিতীয় বলটি মিস করেন রাজা। তবে তৃতীয় বলেই বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচের ফল বের করে ফেলেন রাজা।

সুপার ওভারের এই শ্বাসরুদ্ধকর জয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে জিম্বাবুয়ে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ পাকিস্তান জিতেছে ২-১ ব্যবধানে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে