,

কাজল কেন শাহরুখকে বিয়ে করেননি?

news-image

বিনোদন ডেস্ক : বলিউড বাদশাহ শাহরুখ খানের আজ ৫৫তম জন্মদিন। ১৯৬৫ সালের ২ নভেম্বর ভারতের নয়াদিল্লিতে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর পিতা তাজ মোহাম্মদ খান, মা লতিফ ফাতিমা।

নানা উত্থান-পতনের মধ্য দিয়ে আজকের এ অবস্থানে এসেছেন শাহরুখ খান। শাহরুখের জীবনের নানা ঘটনা উল্লেখ করার মতো রয়েছে। আজ কাজলের সঙ্গে রসায়ন নিয়ে এমনই একটি সংবাদ পাঠকের জন্য।

১৯৯৩ সালে আব্বাস-মাস্তান জুটি পরিচালিত ‘বাজিগার’ ছবিতে একসঙ্গে অভিনয়ের মধ্য দিয়ে প্রথম জুটিবদ্ধ হয়ে কাজ করেন শাহরুখ-কাজল। অনেক গুঞ্জনই চলছিল তখন। তবে সব ধরনের গুঞ্জন পাশে রেখে শাহরুখ বিয়ে করেন গৌরীকে আর কাজল অজয়কে।
কিন্তু অজয়ের সঙ্গে দেখা না হলে কী শাহরুখকে বিয়ে করতেন কাজল? কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ‘আস্ক মি অ্যানিথিংয়ে অংশ নিয়েছিলেন কাজল। সেখানেই এক ভক্তের এমন প্রশ্নের মুখোমুখি হতে হয় বলিউডের এই অভিনেত্রীকে। যার উত্তরে তিনি বলেন, ‘মানুষটি হয়তো আমাকে প্রস্তাব দিয়েছেন।’

আরেক ভক্ত এ সময় প্রশ্ন করেন, শাহরুখ খানের সঙ্গে আবার কবে অভিনয় করবেন? আরেক ভক্তের এমন প্রশ্নের উত্তরে কাজল বলেন, ‘শাহরুখকে জিজ্ঞেস করুন।’ শাহরুখের সঙ্গে সম্পর্কটা আসলেই কেমন? এই প্রশ্নের জবাবে অজয়পত্নী বলেন, ‘ফ্রেন্ডস ফর লাইফ।’ আসলে শাহরুখকে শুধু বন্ধু হিসেবেই দেখতেন কাজল। তাই তাঁকে বিয়ে করেননি।

সর্বশেষ ২০১৫ সালে রোহিত শেঠি পরিচালিত ‘দিলওয়ালে’ ছবিতে কাজ করেন শাহরুখ-কাজল। এরপর এখন পর্যন্ত কোনো ছবিতে দেখা যায়নি এই রোমান্টিক জুটিকে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য