,

নভেম্বরে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়

news-image

নিজস্ব প্রতিবেদক : নভেম্বর মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

সোমবার (২ নভেম্বর) নভেম্বর মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

অন্যদিকে অক্টোবর মাসেও এক থেকে দুটি নিম্নচাপ সৃষ্টি এবং এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস ছিল। তবে একটি নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হলেও ঘূর্ণিঝড়ে রূপ নেয়নি।

নভেম্বরের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, নভেম্বর মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি বৃষ্টিপাত হতে পারে। এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এ মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমবে।

সেখানে আরও বলা হয়েছে, তবে এ মাসের গড় তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। নভেম্বরে দেশের নদী অববাহিকায় ভোর থেকে সকাল পর্যন্ত হালকা/মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। নদনদীর অবস্থা স্বাভাবিক থাকতে পারে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য