,

নুসরাত ফারিয়া ‘মাইনকার চিপায়’

news-image

বিনোদন প্রতিবেদক : গান, সিনেমা কিংবা ওয়েব ফিল্ম—সবকিছুতেই বেড়েছে চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার উপস্থিতি। কিছুদিন আগেই তার গাওয়া ‘আমি চাই থাকতে’ শিরোনামে একটি গান প্রকাশ পেয়েছে। এবার এ নায়িকা পড়েছেন ‘মাইনকার চিপায়’!

মূলত ‘মাইনকার চিপায়’ নামের একটি ওয়েব ফিল্মের অনুষ্ঠানে গিয়ে নতুন ঘোষণা দিয়েছেন নুসরাত ফারিয়া। এ ঘোষণা দেয়ার আগে তাকেও সিডিউল নিয়ে ‘মাইনকার চিপায়’ পড়তে হয়েছিল! এ নায়িকা জানান, তার হাতে নতুন কাজের জন্য পর্যাপ্ত সময় ছিল না। কিন্তু গল্পটা পড়েই তিনি বেশ চিন্তায় পড়ে যান। পরের অবশ্য শুটিং করার সিদ্ধান্ত নেন।

‘মাইনকার চিপায়’ নামের ওয়েব ফিল্মটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম জি ফাইভে মুক্তি পাবে ৯ নভেম্বর। এটি পরিচালনা করেছেন চলচ্চিত্রকার আবরার আতহার। এ ওয়েব ফিল্মের মাধ্যমে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করেছেন জনপ্রিয় তিন তারকা আফরান নিশো, শ্যামল মাওলা ও শরিফুল রাজ।

তবে নুসরাত ফারিয়া যে ওয়েব ফিল্মে অভিনয় করবেন সেটির নাম ‘যদি, কিন্তু, তবুও…’। আগামী ৭ নভেম্বর থেকে শিহাব শাহীন পরিচালিত ওয়েব ফিল্মটির শুটিংয়ে অংশ নেয়ার কথা রয়েছে এ নায়িকার। এতে ফারিয়ার বিপরীতে দেখা যাবে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে।

নুসরাত ফারিয়া বলেন, ‘‘অনেক কষ্টে সিডিউল দিতে পেরেছি। গল্প, বাজেট এবং দর্শকদের দেখানোর প্লাটফর্ম পছন্দ হওয়ার কারণেই ‘যদি, কিন্তু, তবুও…’-তে চুক্তিবদ্ধ হয়েছি।’’

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে ২০১৫ সালে চলচ্চিত্রে আসেন নুসরাত ফারিয়া। ‘আশিকী’, ‘হিরো ৪২০’, ‘বাদশা দ্য ডন’, ‘বস-টু’, ‘প্রেমী ও প্রেমী’, ‘ধ্যাততেরিক’, ‘শাহেন শাহ’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য