,

সম্মিলিতভাবে মোকাবিলা করা হবে করোনার দ্বিতীয় ঢেউ : স্বাস্থ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : সম্মিলিতভাবে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। সোমবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে এক আলোচনা সভায় এ কথা জানান তিনি।

জাহিদ মালেক বলেন, বিশ্বের অনেক দেশেই করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। আমাদের দেশেও শীতে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। করোনার দ্বিতীয় ঢেউ শুরু হলেও আতঙ্কিত হওয়ার কারণ নেই। সম্মিলিতভাবেই এটি মোকাবিলা করা হবে।

তিনি বলেন, সরকারিভাবে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে রেখেছি। স্বাস্থ্যখাতের পাশাপাশি সরকারের অন্যান্য মন্ত্রণালয়ও করোনা নিয়ে কাজ শুরু করেছে।

ভ্যাকসিন আনার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, ভ্যাকসিন আনা প্রসঙ্গে প্রধানমন্ত্রীর নির্দেশনা নেয়া হয়েছে। খুব দ্রুতই এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়া হবে।

সেবামূলক কাজে সরকার উদারতার সঙ্গে কাজ করে উল্লেখ করে মন্ত্রী বলেন, করোনা পরিস্থিতিতে সরকারি হাসপাতালে সাধারণ মানুষের চিকিৎসা দিতে সরকার প্রতিদিন একজন করোনা রোগীর পেছনে সাধারণ বেডে সাড়ে ১৫ হাজার টাকা ও আইসিইউ বেডে ৪৭ হাজার টাকা ব্যয় করছে।

এভাবে একজন করোনা রোগীর জন্য সরকার গড়ে দেড় লাখ থেকে পাঁচ লাখ টাকা ব্যয় করছে বলেও জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা