,

সেঞ্চুরিতে উজ্জ্বল আকবর আলী

news-image

স্পোর্টস ডেস্ক : বিসিবি প্রেসিডেন্টস কাপটা মোটেও ভালো যায়নি যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলীর। তবে হাই পারফরম্যান্স (এইচপি) দলের অনুশীলন ম্যাচে রানে ফিরলেন ডানহাতি উইকেটরক্ষক ব্যাটার।

সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে নিজেদের মধ্যে ভাগ হয়ে খেলা দুই দিনের ম্যাচের প্রথম দিনে ১৩৬ রানের দারুণ এক ইনিংস খেলেছেন আকবর। তার সেঞ্চুরিতে টিম ‘এ’ ৮০ ওভারে ৭ উইকেটে ৪০৬ রান তুলে ইনিংস ঘোষণা করেছে।

আকবর এদিন সাড়ে ৩ ঘণ্টারও বেশি সময় ব্যাট করেছেন। ১৬১ বলে ২০ চার ও ২ ছক্কায় সাজিয়েছেন নিজের ইনিংস। গড়েছেন দুটি সেঞ্চুরি-প্লাস জুটি।

ওপেনার শাহাদাত হোসেনকে নিয়ে চতুর্থ উইকেটে যোগ করেন ১৩৭ রান। পঞ্চম উইকেটে শামিম পাটোয়ারিকে নিয়ে গড়েন ১২০ রানের জুটি।

বিসিবি প্রেসিডেন্টস কাপে তামিম একাদশের হয়ে দুই ম্যাচে আকবরের ইনিংসগুলো ছিল ১ ও ২ রানের। নিশ্চিতভাবেই এদিনের ইনিংস আত্মবিশ্বাস ফেরাবে তার।

আকবরের পাশাপাশি দারুণ ব্যাটিং করেছেন শাহাদাত। তবে ৬ রানের জন্য সেঞ্চুরি মিস করে কাটা পড়েন ৯৪ রানে। শামীম ৪৬ বলে ৬৭ রানের ইনিংস খেলেছেন।

টিম ‘বি’ বোলারদের জন্য দিনটি ছিল হতাশার। বাঁহাতি পেসার শরিফুল ইসলাম, রেজাউর রেজা ও শাহীন আলম ২টি করে উইকেট নিয়েছেন।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে