,

ব্রাহ্মণবাড়িয়ায় গাছ পরিষ্কার করতে গিয়ে  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নারিকেল গাছ পরিস্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুমন মিয়া (৪০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সোমবার সন্ধ্যায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে সোমবার সকালে পাকশিমুল গ্রামের বড়পাড়ায় মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে।
নিহত সুমনের বাড়ি নোয়াখালী জেলার লক্ষীপুরে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সুমন বিয়ে করে পাকশিমুল গ্রামেই ঘরজামাই থাকতো। সোমবার সকালে বড়পাড়ার রমজান আলীর বাড়িতে নারিকেল গাছ পরিস্কার করতে যায় সে। গাছে ওঠার পর এক পাশে পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে পরে সে। এসময় বিদ্যুতায়িত হয়ে মৃত্যু হয় সুমনের।
সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এম এম নাজমুল আহমেদ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত সম্পূর্ণ হলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য