,

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান আইসোলেশনে

news-image

অনলাইন ডেস্ক : স্বেচ্ছায় আইসোলেশনে গেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রস অ্যাধানম গ্যাব্রিয়েসুস।

রোববার তিনি টুইটারে জানান, একজন করোনাভাইরাস রোগীর সংস্পর্শে এসেছেন, এমন ধারণা হওয়ার পর তিনি সাবধানতা হিসেবে এটা করেছেন। তবে তার শরীরে করোনাভাইরাস সংক্রমণের কোনো উপসর্গ নেই বলেও জানিয়েছেন তিনি। খবর রয়টার্সের

টুইটারে তিনি লিখেছেন, এই সময়ে আমাদের সবারই উচিত যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলা। সবার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। ভাইরাসটিকে ধ্বংস করতে হলে তাকে বিস্তারের সুযোগ দেওয়া যাবে না।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা মোটামুটি সামনে থেকেই নেতৃত্ব দিচ্ছে করোনাভাইরাসের সঙ্গে লড়াইয়ে। কীভাবে এই ভাইরাসকে আটকানো যায়, তা নিয়ে প্রায় প্রতিদিন সতর্কতামূলক নির্দেশ দেয় সংস্থাটি। এর মধ্যে অন্যতম পরামর্শটি হলো কোয়ারেন্টাইন। গ্যাব্রিয়েসুস নিজে একাধিকবার বলেছেন, করোনার চেইন ছিন্ন করতে পারলে তাকে আটকানো সম্ভব। তার মতে, যেভাবেই হোক সংক্রমণের চেইনটি ভাঙতে হবে।

নিজের সম্পর্কে শারীরিক অবস্থা নিয়ে ডব্লিউএইচও প্রধান বলেন, আমার শরীরে কোনো উপসর্গ নেই। আমি ঠিক আছি। তবু সাবধানতা হিসেবে কিছুদিন আইসোলেশনে থাকব, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মানব এবং বাড়ি থেকেই কাজ করব।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের