,

ট্রাক-ট্রেলরের মুখোমুখি সংঘর্ষে ২ চালক নিহত

news-image

তাড়াশ প্রতিনিধি : সিরাজগঞ্জে ট্রাক ও ট্রেলরের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। রোববার রাত ১টার দিকে তাড়াশ উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের খালকুলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। নিহত আলু পরিবহনকারী ট্রাক চালক রাজশাহীর বাঘা থানার বাউশা গ্রামের লালচাঁন মিয়ার ছেলে জামিরুল ইসলাম (৩০)।

হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, ঢাকা থেকে কনটেইনার বহনকারী একটি ট্রেলরের সাথে বিপরীতমুখী পাবনা থেকে ঢাকাগামী আলুভর্তি অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই গাড়ির চালক ঘটনাস্থলে মারা যান।

তিনি বলেন, লাশ দু’টি উদ্ধার করে হাটিকুমরুল হাইওয়ে থানায় রাখা হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে ঘণ্টাব্যাপী যানচলাচল ব্যাহত হয়। দু’ঘণ্টা পর যান দু’টি অপসারণের ফলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য