,

করোনামুক্ত হয়েই জোড়া গোল রোনালদোর

news-image

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাস থেকে সেরে উঠেই বাজিমাত করলেন ক্রিস্তিয়ানো রোনালদো। ইতালিয়ান লিগ সিরি আ-তে বদলি নেমে জোড়া গোল করলেন পর্তুগিজ তারকা। জুভেন্তাসও তাতে টানা দুই ড্রয়ের পর জয়ে ফিরল।

রবিবার স্পেৎসিয়াকে তাদেরই মাঠে ৪-১ গোলে হারিয়েছ জুভেন্তাস।

৩৫ বছর বয়সী রোনালদো করোনা আক্রান্ত হওয়ায় ৪টি ম্যাচ মিস করেছেন। এর মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিপক্ষে ম্যাচও রয়েছে। ম্যাচগুলো খেলতে না পারায় রোনালদোর মনে যে ঝড় বয়ে গেছে তা সহজেই অনুমান করা যায়! এদিন জোড়া গোল আদায় করে যেন সেই জ্বালা উপশম হলো তার।

ম্যাচের ১৪ মিনিটে মোরাতার গোলে এদিন এগিয়ে যায় জুভেন্তাস। তবে ৩২ মিনিটে তোমাসো পোবেগা গোল করে স্বাগতিক স্পেৎসিয়াকে সমতা এনে দেন। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।

৫৮ মিনিটে পাওলো দিবালার বদলি নেমে পরের মিনিটেই জুভেন্তাসকে এগিয়ে দেন রোনালদো। ৬৭ মিনিটে রবিও গোল করে ব্যবধান ৩-১ করেন। ৭৬ মিনিটে পেনাল্টি থেকে জুভেন্তাসের লিড আরো বাড়ান রোনালদো।

এই জয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে জুভেন্তাস। ৬ ম্যাচে ৩ জয় ও সমান ড্রয়ে ১২ পয়েন্ট তুরিনের ক্লাবটির। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে এসি মিলান।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে