,

৩ দিন পর খালের পাশ থেকে উদ্ধার সাংবাদিক গোলাম সরোয়ার

news-image

চট্টগ্রাম ব্যুরো ও সীতাকুণ্ড প্রতিনিধি : চট্টগ্রাম থেকে নিখোঁজ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সদস্য ও সাপ্তাহিক আজকের সূর্যোদয়ের স্টাফ রিপোর্টার গোলাম সরোয়ারকে সীতাকুণ্ডের কুমিরা খালের পাশ থেকে উদ্ধার করা হয়েছে।

নিখোঁজের তিন দিন পর রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে উদ্ধার করা হয়।

কুমিরা ইউপি চেয়ারম্যান মোরশেদ চৌধুরী জানান, রোববার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা খালের পাশে অজ্ঞাত এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এ সময় তিনি নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিলে স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধারের পাশাপাশি বিষয়টি আমাকে অবহিত করেন। স্থানীয়দের খবরের ভিত্তিতে আমি বিষয়টি থানা পুলিশ ও সীতাকুণ্ড প্রেস ক্লাবকে অবহিত করেছি। উদ্ধারের সময় তার শরীরে কোনো কাপড় না থাকলেও তিনি সুস্থ ছিলেন।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মহাসড়কের পার্শ্ববর্তী খালের পাশ থেকে উদ্ধার করা সাংবাদিক গোলাম সরোয়ারকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর সকালে চট্টগ্রাম থেকে নিখোঁজ হন সাংবাদিক গোলাম সরোয়ার। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেন আজকের সূর্যোদয়ের সহকারী সম্পাদক ও গোলাম সরোয়ারের সহকর্মী জুবায়ের সিদ্দিকী।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য