,

কসবায় ভারতীয় ২৮গরুসহ ৬জনকে আটক করেছে পুলিশ

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া গ্রাম থেকে ভারতীয় ২৮ গরু ভর্তি তিনটি পিকআপ ভ্যানসহ ৬জনকে আটক করেছে কসবা থানা পুলিশ। রোববার ভোররাতে  গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় গরু গুলো আটক করা হয়।
পুলিশ জানায়, ভোর ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানার উপ-পরিদর্শক এস আই জিহাদ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ বায়েক ইউনিয়নের পুটিয়া গ্রামে অভিযান চালিয়ে ২৮টি ভারতীয় গরুবাছুর সহ ৩টি পিকআপ আটক করেন।
এসময় গরু পাঁচারের সাথে জড়িত ৬ জনকে আটক করা হয়েছে। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোহাম্মদ লোকমান হোসেন বলেন, গরু ও পিকআপসহ আটকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্হা নেওয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য