,

পাটগ্রামে যুবককে পিটিয়ে হত্যা : গ্রেফতার ৫

news-image

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দরে শহিদুন্নবী জুয়েল (৪৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা ও মরদেহ পুড়িয়ে দেয়ার ঘটনায় পৃথক তিনটি মামলায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৩১ অক্টোবর) রাতে পাটগ্রাম থানা পুলিশ ভিডিও ফুটেজ দেখে ৫ জনকে গ্রেফতার করে। গ্রেফতার ৫ জনই বুড়িমারী ইউনিয়নের বাসিন্দা।

এর আগে গত শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় নিহতে বড়ভাই বিপ্লব হোসেন জানান, পাটগ্রাম থানায় আমি বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছি। এই মামলায় ইউপি সদস্য, ডেকরেটর হোসেন আলী ও খাদেমকে প্রধান আসামি করা হয়েছে।

এদিকে রংপুর ও লালমনিরহাট সিআইডির দুইটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট সিআইডির এএসপি আতাউর রহমান।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন্ত কুমার মোহন্ত বলেন, গুজব ছড়িয়ে যুবককে পিটিয়ে হত্যা ও লাশ পুড়িয়ে ফেলার ঘটনায় পৃথক তিনটি মামলা করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে এবং প্রাথমিক তদন্তে আসামিদের শনাক্ত করা হচ্ছে। এসব মামলায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ৮টায় পাটগ্রাম উপজেলার বুড়িমারী বাজারের বাসকল এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য