,

জানুয়ারির মধ্যে মাগুরায় রেল লাইন নির্মাণ শুরু : মন্ত্রী

news-image

মাগুরা প্রতিনিধি : রেলপথ মন্ত্রী এ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন বলেছেন, আগামী বছরের জানুয়ারির মধ্যে মাগুরায় রেল লাইন নির্মাণের বাস্তবভিত্তিক কার্যক্রম শুরু হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের প্রতিটি জেলায় রেল পৌঁছে দিতে আমরা কাজ করছি।

শনিবার দুপুরে মাগুরা সদর উপজেলার রামনগর হরিপদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান বক্তার বক্তব্যে এ কথা বলেন।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল ফাত্তাহর সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মঞ্জুর হোসেন।

মন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর যে সামরিক শাসকেরা ক্ষমতায় এসেছিল, তারা রেলকে সম্পূর্ণভাবে অবজ্ঞা করেছিল। রেলের কোন উন্নয়ন করে নাই। যে রেল ব্যবস্থা ছিল তাও আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেল মন্ত্রণালয়কে আধুনিকায়নের মাধ্যমে উন্নত দেশের মত বাংলাদেশের মানুষের জন্য উপযোগী রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার জন্য ইতিমধ্যে সকল পরিকল্পনা গ্রহণ করেছেন। সে অনুয়ায়ী রেল মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।

এর আগে মন্ত্রী ফরিদপুর জেলার মধুখালী, কামারখালি হয়ে মাগুরা সদর উপজেলার রামনগরের ঠাকুর বাড়ি প্রস্তাবিত রেল স্টেশন পরিদর্শন করেন। এ সময় মন্ত্রী নূরুল ইসলাম সুজনের সঙ্গে রেল মন্ত্রণালয়ের মহাপরিচালক মোহাম্মদ সামসুজ্জামান ছিলেন।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের