,

ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ইকরাম (২৬) নিহত হয়েছেন। শুক্রবার রাতে  মহাসড়কের চান্দুরা ডাকবাংলো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সংঘর্ষে দুইজন আহত হয়েছেন। নিহত ইকরাম বিজয়নগর উপজেলার ইসলামপুর গ্রামের সিরু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা সিলেট মহাসড়কের চান্দুরা ডাকবাংলো এলাকায় আমতলী বাজার থেকে আসা মোটরসাইকেল দুর্ঘটনায় কবলে পড়ে। এ ঘটনায় ইকরামসহ আরও দুইজন আহত হন। পরে স্থানীয়রা আহত অবস্থায় ইকরামকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় ইকরামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।
পথে ইকরামের  মৃত্যু হয়। আহত অন্যরা  ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপালে চিকিৎসাধীন রয়েছেন। সরাইল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য