,

ব্রাহ্মণবাড়িয়ায় আত্মমানবতার কল্যানে “মানবিক সরাইল” এর আত্মপ্রকাশ

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : অবহেলিত, হতদরিদ্র ও অসহায় মানুষদের কল্যানে কাজ করার জন্য ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে “মানবিক সরাইল” নামে একটি সামাজিক সংগঠন আত্মপ্রকাশ করেছে। এ উপলক্ষ্যে  শনিবার দুপুরে স্থানীয় মুক্তিযোদ্ধা আলী বিল্লাল মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রতিমন্ত্রী উকিল আব্দুস সাত্তার ভূইয়া এমপি। অনুষ্ঠানে সাবেক এমপি এডভোকেট জিয়াউল হক মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা দাতা সদস্য কানিজ ফাতেমা স্মৃতি।
এতে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন প্রমূখ। পরে সংগঠনের উপজেলার বিভিন্ন অসহায় ও দরিদ্র পরিবারকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন, গৃহপালিত পশুসহ নগদ অর্থ সহায়তা দেয়া হয়।
অনুষ্ঠানে এলাকার জনপ্রতিনিধি, শিক্ষকসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত
ছিলেন।
সংগঠনের চেয়ারম্যান জাপান প্রবাসী ইঞ্জিনিয়ার আবু শামীম মোঃ এর উদ্যোগে উপজেলার ৯টি ইউনিয়নে হতদরিদ্রদের স্বাবলম্বী করার লক্ষ্যে কাজ করবে এই সংগঠনটি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য