,

বেলুন ফুলানোর গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে উড়ে গেলো বিক্রেতার মাথার খুলি

news-image

নিউজ ডেস্ক : বেলুন ফুলানোর গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে এক বেলুন বিক্রেতার মাথার খুলি উড়ে গেছে। এ সময় দুই শিশুও আহত হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে শরীয়তপুরের ডোমসার জগৎচন্দ্র ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সায়েদ ব্যাপারী উপজেলার তুলাসার ইউনিয়নের দড়িহাওলা গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন ওই এলাকায় বেলুন বিক্রি করছিলেন।

আহত দুই শিশু হলো- বেলুন বিক্রেতার ছেলে জাহিদ হাসান ও ডোমসার গ্রামের দেলোয়ার মাতবরের ছেলে সিয়াম মাদবর।

শরীয়তপুর সদরের পালং মডেল থানার ওসি মো. আসলাম উদ্দিন জানান, ডোমসার জগৎচন্দ্র ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজ মাঠে একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা চলছিল। মাঠের দক্ষিণ-পূর্ব কোণে বেলুন বিক্রি করছিলেন সায়েদ ব্যাপারী।

হঠাৎ বেলুন ফুলানোর গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। এতে মাথার খুলি উড়ে যায় সায়েদের। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে গুরুতর আহত অবস্থায় শিশু জাহিদ ও সিয়ামকে শরীয়তপুর সদর হাসপাতালে নেয়া হয়।

ওসি জানান, সায়েদের মরদেহ উদ্ধার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত দুই শিশুকে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য