,

সিদ্ধিরগঞ্জে কিশোরীকে গণধর্ষণের পর অন্তঃসত্ত্বা

news-image

সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক কিশোরীকে (১৬) গণধর্ষণের পর অন্তঃসত্ত্বা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা শুক্রবার সকালে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়েরের পর পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-মো. উজ্জ্বল রানা (২০), তাজেল ইসলাম (১৬), মো. জালাল (২১), আব্দুল আজিজ হাওলাদার (৫৫) ও বিলকিস হাওলাদার।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর পরিবার অভিযুক্তদের সাথে ভাড়া বাসায় বসবাস করতেন। গত ২৪ এপ্রিল অভিযুক্ত জালাল ও বিলকিস ভুক্তভোগী কিশোরীকে কথা বলবে বলে ফুসলিয়ে আব্দুল আজিজের রুমে নিয়ে যায়। তারপর উজ্জ্বল ও তাজেলকে ওই রুমে যাওয়ার সু্যােগ করে দিলে তারা দরজা বন্ধ করে কিশোরীকে ধর্ষণ করে।

ঘটনার পর তারা ভুক্তভোগী কিশোরীকে ওষুধ খাওয়ানোর পর সুস্থতা অনুভব করলে বিষয়টি তার পরিবারকে গোপন রাখার অনুরোধ জানায়। কিন্তু শুক্রবার ভুক্তভোগী কিশোরী অসুস্থতা অনুভব করলে তাকে পরীক্ষা করার পর জানা যায় সে ৫ মাসের অন্তঃসত্ত্বা।

মামলার বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক বলেন, এ ঘটনায় ভুক্তভোগী কিশোরী মা মামলা দায়ের করেছেন। অভিযুক্ত পাঁচজনকে আটক করেছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য