,

সেনেগাল নৌকাডুবিতে অন্তত ১৪০ অভিবাসী প্রত্যাশীর মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : আফ্রিকার সেনেগালের উপকূলে ইউরোপগামী একটি নৌকা ডুবে অন্তত ১৪০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। এটাকে ২০২০ সালের সবচেয়ে শোকাতুর নৌকাডুবির ঘটনা হিসেবে দেখা হচ্ছে ।

গত সপ্তাহে সেনেগালের উপকূলে প্রায় ২০০ অভিবাসন প্রত্যাশী বহনকারী নৌকাটি ডুবে যায় বলে বৃহস্পতিবার আওএম’র এক বিবৃতির বরাতে বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে।

সেনেগালিজ কর্তৃপক্ষ এর আগে জানিয়েছিল এ ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু এবং ৬০ জনের উদ্ধারের খবর দিয়েছিল।

এখন পর্যন্ত ৬০ জনকে উদ্ধার করার অর্থ বাকি ১৪০ জনের মৃত্যু হয়েছে বলে মনে করেন আইওএম’র সেনেগালের মুখপাত্র অ্যাইসাতু সেই। বিষয়টির ব্যাখ্যা দিয়ে এএফপিকে তিনি বলেন, “স্থানীয় জনগণ আমাদের বলেছে যে, নৌকাটিতে প্রায় ২০০ যাত্রী ছিল, যার মানে অন্তত ১৪০ জনের মৃত্যু হয়েছে।”

এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে আইওএম। গত সপ্তাহে সেন্ট্রাল ভূমধ্যসাগরে এবং ইংলিশ চ্যানেল চারটি নৌকাডুবির পর সেনেগালের উপকূলে ভয়াবহ ঘটনাটি ঘটল।

আইওএম সেনেগালের প্রধান বাকারি দুম্বিয়া বলেন, “অবৈধ মানবপাচার এবং চোরাচালান নেটওয়ার্কগুলো বন্ধ করতে আমরা দেশগুলোর সরকার, অংশীজন এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানাচ্ছি।”

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য