,

কাশিমপুরে মিন্নি, ৫ আসামি বরিশাল কারাগারে

news-image

নিউজ ডেস্ক : বরগুনায় বহুল আলোচিত শাহনেওয়াজ রিফাত শরীফ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৫ পুরুষ আসামিকে বরগুনা জেলা কারাগার থেকে বরিশাল বিভাগীয় কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে কড়া নিরাপত্তায় তাদের বরিশালে পাঠানো হয়।

৫ পুরুষ আসামিকে বরিশাল বিভাগীয় কারাগারে পাঠানোর কারণ জানাতে বরগুনা জেলা কারাগারের তত্ত্বাবধায়ক (জেল সুপার) মো. আনোয়ার হোসেন বলেন, বরগুনা জেলা কারাগারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত বন্দীদের রাখার উপযুক্ত ব্যবস্থা নেই। এই কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী রিফাত হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের বরগুনা জেলা কারাগার থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ও বরিশাল বিভাগীয় কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার সকালে একই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত একমাত্র নারী আসামি ও নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে বরগুনা জেলা কারাগার থেকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।

এদিন সকালে একটি মাইক্রোবাসযোগে তাকে বরগুনা থেকে কাশিমপুর নেয়া হয়। বরগুনা জেলা কারা কর্তৃপক্ষ বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেন।

এদিকে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের ডেপুটি জেলার সুমাইয়া আক্তার জানিয়েছেন, বরগুনা জেলা কারাগার থেকে মিন্নিকে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে আনা হয়েছে।

গত বছর ১ সেপ্টেম্বর ২৪ জনকে অভিযুক্ত করে প্রাপ্ত ও অপ্রাপ্ত বয়স্ক আসামিদের দুই ভাগে বিভক্ত করে আদালতে প্রতিবেদন দেন তদন্তকারী কর্মকর্তা। এর মধ্যে প্রাপ্তবয়স্ক ১০ জন এবং অপ্রাপ্তবয়স্ক ১৪ জন আসামি।

চলতি বছরের ১ জানুয়ারি রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক মিন্নিসহ ১০ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন বরগুনা জেলা ও দায়রা জজ আদালত। এরপর ৮ জানুয়ারি থেকে প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু করেন আদালত। মোট ৭৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে এ মামলায়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য