,

শার্লি হেবদোর বিরুদ্ধে ক্ষেপেছে আজারবাইজান

news-image

অনলাইন ডেস্ক : ইসলামের বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা.) ও তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের ব্যাঙ্গচিত্র প্রকাশ করায় ফরাসি সাপ্তাহিক ম্যাগাজিন শার্লি হেবদোর বিরুদ্ধে নিন্দা জানিয়েছে আজারবাইজান। খবর-আজভিশন।

বৃহস্পতিবার আজারবাইজান প্রেসিডেন্টের সহযোগী হিকমত হাজিয়েভ এক বিবৃতিতে বলেন, ইসলাম ও বিশ্বনবীর বিরুদ্ধে শার্লি হেবদো সাময়িক পত্রিকাটির উসকানিমূলক পদক্ষেপ বিশ্বজুড়ে মুসলমানদের পবিত্র অনুভূতির অপমান।

তিনি বলেন, পত্রিকাটি স্বাধীন মতবাদের কথা বলে ধর্ম বৈষম্য ও সহিংসতার উৎসাহ দিচ্ছে। আমাদের ভ্রাতৃসম্পর্কিত তুর্কি প্রেসিডেন্ট এরদোগানকে শার্লি হেবদোর আক্রমণের তীব্র নিন্দা জানাচ্ছি।

মহানবী (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের জেরে এক মুসলিম তরুণ স্যামুয়েল প্যাতি নামে একজন ইতিহাস শিক্ষককে গলা কেটে হত্যা করে। এর পর থেকেই উত্তপ্ত হতে থাকে ফ্রান্স। এ ঘটনায় মহানবী (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রকাশ অব্যাহত রাখার ঘোষণা দেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তার এ ঘোষণায় আরব বিশ্বে ফ্রান্সের পণ্য বয়কটের ডাক আসে। ইসলামের প্রতি এমন মানসিকতার জন্য ম্যাক্রোঁর মানসিক চিকিৎসা দরকার বলে মন্তব্য করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান।

তুরস্ক, পাকিস্তান ও ইরানসহ অন্যান্য মুসলিম দেশের ধারাবাহিকতায় ফ্রান্সের নিন্দা জানিয়েছে সৌদি আরব। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, মহানবী হযরত মোহাম্মদকে (সা.) নিয়ে আপত্তিজনক ব্যাঙ্গচিত্র প্রকাশ কিংবা সন্ত্রাসের সঙ্গে ইসলামকে জড়ানোর যেকোনো উদ্যোগের নিন্দা জানাচ্ছে রিয়াদ। এছাড়া বাংলাদেশসহ বিশ্বের অনেক মুসলিম দেশে ফ্রান্সের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য