,

‘খেলবে টাইগার, জিতবে টাইগার’ স্লোগান নিয়ে ফিরছেন সাকিব

news-image

অনলাইন ডেস্ক : এক বছরের নিষেধাজ্ঞা শেষ। এখন মাঠে ফেরার অপেক্ষা। দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান জানালেন, ‘খেলবে টাইগার, জিতবে টাইগার’ স্লোগান মনে নিয়ে প্রিয় ২২ গজের ঠিকানায় ফিরছেন তিনি।

জুয়াড়ির কাছ থেকে একাধিকবার ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে না জানানোয় গত বছরের ২৯ অক্টোবর সাকিবকে নিষিদ্ধ করে আইসিসি। দুই বছরের নিষেধাজ্ঞা দেওয়া হলেও এর মধ্যে এক বছরের শাস্তি স্থগিত। হিসেব অনুযায়ী, আজ বৃহস্পতিবার নিষেধাজ্ঞামুক্ত হলেন ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার।

নিষেধাজ্ঞার খড়্গ থেকে মুক্তির দিন সাকিব তার ভেরিফাইড ফেসবুক পেজে নিজের করা একটি বিজ্ঞাপনের ভিডিও পোস্ট করেছেন। তাকে ফেরাকে কেন্দ্র করেই নির্মাণ করা হয়েছে লাইফবয়য়ের বিজ্ঞাপনটি।

তাতে সাকিবকে বলতে শোনা যায়- “আমি সাকিব আল হাসান। এই ২২ গজই আমার ঠিকানা। কঠিন সময় যাচ্ছে। কিন্তু ফিরব আরও কঠিন হয়ে। চেষ্টা করে চলেছি রাত-দিন অবিরাম লাল-সবুজ গায়ে মাঠে ফিরতে।”

“এর এ কদিন ১১ জনের দলে না থাকলেও আছি টাইগারদের সাথেই। সবচেয়ে বড় ফ্যান হয়ে। মনে একটাই স্লোগান- ‘খেলবে টাইগার, জিতবে টাইগার’। সাথে আছেন তো?।”

কঠিন সময়টাতে অবশ্য সাকিবকে খুব বেশি ক্রিকেট মিস করতে হয়নি। কেননা করোনার কারণে দীর্ঘ একটা সময় কোনো ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মাঠে গড়ায়নি।

নিষেধাজ্ঞা শেষে বাংলাদেশের শ্রীলঙ্কা সফরে দ্বিতীয় টেস্ট দিয়ে সাকিবের অফিশিয়াল ক্রিকেটে ফেরার কথা ছিল। কিন্তু সফরটি স্থগিত হয়ে যাওয়ার পর দেশে ফিরেও গত ১ অক্টোবর আবার যুক্তরাষ্ট্রে ফিরে যান সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার।

এদিকে, বিবিসি সভাপতি নাজমুল হাসান পাপন কদিন আগেই জানিয়েছেন, আগামী মাসে বিসিবি’র ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে সাকিব ক্রিকেটে ফিরবেন। সে হিসেবেই নভেম্বরের প্রথম সপ্তাহেই দেখা যাবে সাকিবের খেলা।

blob:https://www.facebook.com/75c94b17-014c-40d8-9726-42ecc974d61f

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে