,

বাইডেনও আগাম ভোট দিলেন

news-image

অনলাইন ডেস্ক : প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের পর যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে এবার আগাম ভোট দিলেন ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেনও। বুধবার ডেলাওয়ারে তিনি সস্ত্রীক ভোট দেন বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

ক্ষমতাসীন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে তার জোরালো নির্বাচনী প্রচারণা শেষ করার ছয় দিন আগে নিজের ভোট দিলেন বাইডেন। এর আগে গত শনিবার ফ্লোরিডার পাম বিচ কাউন্টিতে আগাম ভোট দেন ট্রাম্প।

করোনা মহামারির কারণে যুক্তরাষ্ট্রের এবারের প্রেসিডেন্ট নির্বাচনে এবার প্রায় রেকর্ড সাড়ে ৭ কোটি ভোটার আগাম ভোট দিয়েছেন। তাতে যোগ দিলেন সাবেক ভাইস প্রেসিডেন্ট বাইডেনও।

স্থানীয় সময় বুধবার ইউলমিংটনে ডেলাওয়ার স্টেট বিল্ডিংয়ে প্রবেশ করে সেখানে আগাম ভোট দেন বাইডেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী জিল বাইডেন।

ভোট দেওয়ার পর হেলথ কেয়ার পরিকল্পনার ব্যাপারে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাইডেন। সেই সঙ্গে জানান, নির্বাচনে জিতলে রিপাবলিকানদের নিয়েও কাজ করবেন তিনি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য