,

নিষেধাজ্ঞামুক্ত সাকিব : মাগুরায় আনন্দ মিছিল

news-image

নিজস্ব প্রতিবেদক : বুধবার সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার শেষ দিন। নতুন করে শুরু করবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সাকিবের নিষেধাজ্ঞা শেষ হওয়ায় তার নিজ জেলা মাগুরায় আনন্দ মিছিল হয়েছে। এসময় করা হয়েছে মিষ্টি বিতরণ।

এ বিষয়ে শহরের সাকিব ভক্ত মনিরুল ইসলাম বলেন, সাকিব মানেই বাংলাদেশ, সাকিব মানেই জয়। সাকিব না থাকায় বাংলাদেশ দলের অনেক ক্ষতি হয়েছে। তাই আমরা সাকিবের বীরের বেশে ফেরাকে সাধুবাদ জানাই।

সাকিবের বাবা মাশরুর রেজা কুটিল বলেন, এতদিন সাকিব বাংলাদেশ দলের বাইরে ছিল। বুধবার তার নিষেধাজ্ঞার শেষ দিন। তাই সাকিব ভক্তরা খুব খুশি। এ খুশিতে সবাই আনন্দ উল্লাস করছে। আমি সাকিব ভক্তদের মিষ্টি মুখ করিয়েছি। সবাই সাকিবের জন্য দোয়া করবেন সে যেন আগামী দিনগুলোতে বাংলাদেশের জন্য আরও সমৃদ্ধি বয়ে আনতে পারে।

ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও আকসুকে না জানানোয় গত বছরের ২৯ অক্টোবর সাকিবকে নিষিদ্ধ করে আইসিসি। মূল শাস্তি ছিল দুই বছরের নিষেধাজ্ঞা, তবে এক বছরের নিষেধাজ্ঞা ছিল স্থগিত।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে