,

হোয়াইট হাউসকে করোনার হট জোন করেছেন ট্রাম্প : বারাক ওবামা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : হোয়াইট হাউসকে করোনাভাইরাসের হট জোনে পরিণত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনটাই মন্তব্য করেছেন বিরোধী ডেমোক্রেটিক পার্টির জনপ্রিয় নেতা ও সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।

আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে অন্যতম ব্যাটলগ্রাউন্ড রাজ্য ফ্লোরিডার অরল্যান্ডো শহরে দলীয় প্রার্থী জো বাইডেনের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে মঙ্গলবার এসব কথা বলেন তিনি।

করোনা মোকাবেলায় ট্রাম্পের পদক্ষেপের সমালোচনা করে ওবামা বলেন, ‘মহামারী মোকাবেলার চেয়ে গণমাধ্যমের কাভারেজ নিয়ে বেশি ঈর্ষান্বিত ট্রাম্প।’

সম্প্রতি একটি অনুষ্ঠান থেকে ট্রাম্পের কয়েকজন সহযোগী কোভিড-১৯ আক্রান্ত হওয়ার প্রসঙ্গ টেনে ওবামা বলেন, আমিও কিছুদিন হোয়াইট হাউসে ছিলাম। আপনারা জানেন, সেখানে খুবই নিয়ন্ত্রিত পরিবেশ। তাই সেখানে ভাইরাস সংক্রমণ এড়াতে কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়াই যায়।

কিন্তু এই মানুষ (ট্রাম্প) তা করেছেন বলে মনে হয় না। তিনি হোয়াইট হাউসকে ‘হট জোন’ বানিয়ে ছেড়েছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য