,

৬ দিন বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি শুরু

news-image

হিলি প্রতিনিধি : হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৬ দিন বন্ধের পর আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানির সকল কার্যক্রম স্বাভাবিক হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি পানামা পোর্ট লিংকের গণসংযোগ কর্মকর্তা সোহারব হোসেন প্রতাপ মল্লিক।

সোহারব হোসেন প্রতাপ মল্লিক জানান, সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে ৬ দিন বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ ছিলো। এরপর আজ বুধবার দুপুর থেকে আবারও সকল প্রকার কার্যক্রম স্বাভাবিক হয়েছে।

তিনি আরও জানান, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম স্বাভাবিক ছিলো। তবে সোমবার সরকারিভাবে পোর্ট বন্ধ ছিলো। আজ দুপুর থেকে হিলি স্থলবন্দরে কর্মচঞ্চল্যতা ফিরে এসেছে। বন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রাকগুলো অনলোড হয়ে দেশি ট্রাকগুলো লোড হয়ে দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যেতে শুরু করেছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য