,

বাসায় ফিরলেন রিজভী

news-image

নিউজ ডেস্ক : অবশেষে ১৪ দিন পর বাসায় ফিরলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে তিনটায় বাসার উদ্দেশে হাসপাতাল ছাড়েন তিনি।

এই প্রসঙ্গে ল্যাব এইডের হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. লুৎফর রহমান জানিয়েছেন, রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে এরই মধ্যে বাসায় পাঠানো হয়েছে।

ডা. লুৎফর রহমান বলেন, গতকাল প্রফেসর ডা. সোহরাবুজ্জামান, প্রফেসর ডা. লুৎফর রহমান, প্রফেসর ডা. মাহবুবুর রহমান, ডা. আব্দুর জাহেদ, ডা. মাহাবুবুল ইসলাম, ডা. নিজাম উদ্দিন ও ডা. ফিরোজ আমিনের নেতৃত্বে মেডিকেল বোর্ড তার স্বাস্থ্যের সর্বশেষ শারীরিক পরীক্ষা করেন। এ সময় ইকো কার্ডিওগ্রামও করা হয়।

তিনি আরও বলেন, রিজভীর ফলোআপ পরীক্ষা করে দেখা যায়, তার শারীরিক অবস্থা উন্নতি হয়েছে। হার্টের সমস্যা ৩০ ভাগ থেকে ৪৫ ভাগে উন্নতি হয়েছে। ব্লাড সুগার সামান্য আনকন্ট্রোল থাকলেও ডায়াবেটিকস পুরোপরি কন্ট্রোলে আছে। সার্বিকভাবে তার অবস্থা আগের চেয়ে অনেক ভালো। তাই আজ তাকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়েছে।

এদিকে এখন থেকে বাসায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিবেন তিনি। দেড়মাস পর আবারও তাকে এনজিওগ্রাম করতে হবে।

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ-খবর নিয়েছেন।

রুহুল কবির রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার জানান, ল্যাব এইড হাসপাতালের চিকিৎসক, নার্সসহ যারা তার জন্য দোয়া করেছেন, বিশেষ করে দেশ-বিদেশের যেসব নেতাকর্মী তার সার্বিক খোঁজ-খবর নিয়েছেন, সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন।

উল্লেখ্য, গত ১৪ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিক দলের মানববন্ধন শেষে দলীয় কার্যালয়ে যাওয়ার সময় তার হার্ট অ্যাটাক হয়। এরপর প্রথমে তাকে ইসলামী ব্যাংক হাসপাতালে নেয়া হয়। পরে ল্যাব এইড হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই এতদিন ধরে চিকিৎসাধীন ছিলেন তিনি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ

শরিফুলের ৬ উইকেটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ