,

করোনা আক্রান্ত এমপি আবু জাহিরকে হেলিকপ্টারে সিএমএইচে নেয়া হয়েছে

news-image

হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : করোনাভাইরাসে আক্রান্ত সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবু জাহিরকে হেলিকপ্টারে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হয়েছে।

বুধবার সকাল সোয়া ১০টায় জেলার কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে তাকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয় হেলিকপ্টারটি।

হেলিকপ্টারে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর ডা. আশরাফুল, সংসদ সদস্যের ছোট ভাই বদরুল আলম ও ব্যক্তিগত সহকারী সুদীপ দাস ছিলেন।

এমপির পিএস সুদীপ দাস জানান, গত ২৫ অক্টোবর নমুনা পরীক্ষার জন্য দিলে পর দিন রিপোর্ট পজিটিভ আসে। এর পর তিনি নিজ বাসভবনেই ছিলেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এমপি আবু জাহিরকে সিএমএইচে নেয়া হয়েছে।

দেশে করোনা সংক্রমণ শুরুর পর থেকে আট মাস ধরে এমপি আবু জাহির তার নির্বাচনী এলাকার সবাইকে সচেতন করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছেন।

করোনায় আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হওয়া মানুষদের বাড়ি বাড়ি গিয়ে সরকারি ও নিজের পক্ষ থেকে সহায়তা পৌঁছে দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য