,

মোরগ খুন করল পুলিশ কর্মকর্তাকে!

news-image

অনলাইন ডেস্ক : ফিলিপাইনে মোরগের আক্রমণে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। সোমবার দেশটির উত্তর সামার প্রদেশে এ ঘটনা ঘটে। নিহত ওই পুলিশ কর্মকর্তার নাম লেফটেন্যান্ট ক্রিস্টিয়ান।

ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল জানায়, করোনাভাইরাস মহামারির মধ্যে ফিলিপাইনে বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে গণজমায়েতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কিন্তু এই নিষেধাজ্ঞা অমান্য করে প্রদেশটিতে মোরগ লড়াইয়ের আয়োজন করা হয়।

এ বিষয়ে উত্তর সামার প্রদেশের পুলিস প্রধান কর্নেল আর্নেল আপুদ বলেন, লেফটেন্যান্ট ক্রিস্টিয়ান প্রমাণ সংগ্রহের সময় ওই মোরগটি হাতে তুলে নেন। এ সময় মোরগটি তার পায়ে লাগানো ব্লেড দিয়ে পুলিশ সদস্যের উরুতে আঘাত করে। এতে তার একটি প্রধান ধমনী কেটে যায় এবং রক্তক্ষরণে মৃত্যু হয়।

তিনি আরো বলেন, ‘মোরগের হাতে কোনো পুলিশ কর্মকর্তা প্রাণ হারিয়েছেন এটি আমার ২৫ বছরের চাকরি জীবনে প্রথম দেখলাম। খবরটি শুনে আমার বিশ্বাস হচ্ছিলো না।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য