,

১৫ বছর যাবৎ জন্মদিনে মন খারাপ থাকে মাহির

news-image

বিনোদন প্রতিবেদক : রাতে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়েছিলেন ঢালিউড তারকা মাহিয়া মাহি। পূর্বাচল এক্সপ্রেসওয়েতে হঠাৎ যাত্রাবিরতিতে নামেন সবাই। সেখানে মাহির জন্য অপেক্ষা করছিল চমক। গাড়িতে বন্ধুদের সঙ্গে ছিল একটি কেক। বন্ধুরা গাড়ি থেকে কেকসহ নেমে মাহিকে জন্মদিনের শুভেচ্ছা জানান। নায়িকা মাহিও সেই কেক কেটে জন্মদিন উদ্‌যাপন করেছেন পথে।

বাড়তি কোনো আয়োজন ছিল না। মাহি জানান, রাতে মা–বাবার সঙ্গে প্রথম কেকটি কাটেন তিনি। বর মাহমুদ পারভেজ অপু ঢাকায় নেই, তবে তিনিই মাহিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সবার আগে। শুধু তা–ই নয়, স্ত্রীর জন্য উপহার পাঠাতেও ভোলেননি তিনি। তবে কী উপহার পাঠিয়েছেন, সেটা জানাতে চাননি মাহি।

মাহির বর অপু এখন সিলেটে। কথায় কথায় মাহি জানালেন, আজ মা–বাবার সঙ্গে নারায়ণগঞ্জে বেড়াতে যাবেন তিনি। মাহি বলেন, ‘পরিচিতজনেরা কেক নিয়ে এসেছিলেন। তাঁদের সঙ্গে কিছুটা সময় কাটিয়েছি। বর কাছে নেই। তবে উপহার পাঠিয়েছে বলে খুশি হয়েছি।’

ছেলেবেলায় এক দুর্ঘটনায় মারা যান মাহির খুব কাছের এক বন্ধু। সেদিন ছিল মাহির জন্মদিন। সেই ঘটনার পর থেকে টানা ১৫ বছর জন্মদিনে মন খারাপ থাকে মাহির। তখনকার স্মৃতি মনে করে মাহি বলেন, ‘তখন ক্লাস সিক্সে পড়ি। পড়াশোনা, বন্ধুদের সঙ্গে খেলাধুলা, দুষ্টুমি করেই কেটে যেত। দুর্ঘটনার দিনে কাছের এক বন্ধু বায়না ধরে, রাত ১২টায় জন্মদিন পালন করবে।

শুটিংয়ের জন্য প্রস্তুত মাহিয়া মাহি

সে চেয়েছিল রাত ১২টায় কেক কেটে জন্মদিন উদ্‌যাপন করতে। কিন্তু আমি বাসা থেকে বের হতে পারিনি। অভিমান করে সে আত্মহত্যা করে। তারপর থেকে জন্মদিন উদ্‌যাপন বা কোনো উপহার নেওয়া আমাকে সেভাবে টানে না। আমার কোনো প্ল্যানও থাকে না।’

চলতি মাসে শুটিংয়ের জন্য দেশের বাইরে যাওয়ার কথা ছিল মাহির। ভিসা জটিলতায় সেটি আর হয়নি। তিনি বলেন, ‘নবাব এলএলবি’ ছবির গানের দৃশ্য বাকি আছে। আগামী মাসের প্রথম সপ্তাহে দেশের বাইরে যাবেন সেই শুটিংয়ে। এখন মাহি ব্যস্ত ‘আশীর্বাদ’ ছবির কাজ নিয়ে। করোনায় স্থগিত রয়েছে ‘স্বপ্নবাজি’ ছবির কাজ। শিগগিরই শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

মাহিয়া মাহি ১৯৯৩ সালে চাঁপাইনবাবগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। ২০১২ সালে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘ভালোবাসার রঙ’ ছবিটি দিয়ে বড় পর্দায় তাঁর অভিষেক হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য