,

ফ্রান্সে মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গাত্মক কার্টুন প্রদর্শনের নিন্দা সৌদির

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সে এক শিক্ষকের হত্যার জেরে মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গাত্মক কার্টুন প্রদর্শনের ঘটনায় নিন্দা জানিয়েছে সৌদি আরব।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এসপিএ’র বরাতে এ খবর দিয়েছে আরব নিউজ।

অপরাধী নির্বিশেষে যে কোনও সন্ত্রাসী কাজের তীব্র নিন্দা জানিয়েছে সৌদি সরকার। সেইসঙ্গে সম্মান, সহনশীলতা এবং শান্তি উন্নয়নে বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক স্বাধীনতার আহ্বান জানানো হয়।

মত প্রকাশের স্বাধীনতা নিয়ে আলোচনা করতে গিয়ে ক্লাসরুমে শিক্ষার্থীদেরকে মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গাত্মক কার্টুন প্রদর্শন করেন স্যামুয়েল প্যাটি নামে ইতিহাসের ওই শিক্ষক। যার জেরে হত্যাকাণ্ডের শিকার হন তিনি।

এ ঘটনায় ফ্রান্সের প্রেসিডেন্ট এম্যানুয়েল ম্যাখোঁ ইসলামি চরমপন্থার বিরুদ্ধে লড়াই ঘোষণা করেন। সেই সঙ্গে কার্টুন প্রদর্শন বন্ধ হবে না বলেও জানান। ফলে ফ্রান্সে বিভিন্ন ভবনে ব্যঙ্গাত্মক কার্টুনের বড় বড় ব্যানার ঝোলানো হয়।

ম্যাখোঁর এ মন্তব্যকে ঘিরে বিশ্বজুড়ে মুসলিমেরা প্রতিবাদ জানিয়েছে। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। তুরস্ক, পাকিস্তান ও ইরানের নেতারা

মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার মুসলিম দেশগুলোতে সামাজিক যোগাযোগমাধ্যমে ফ্রান্সের পণ্য বয়কটের ব্যাপকতা পেয়েছে। সিরিয়া, লিবিয়াসহ কয়েকটি দেশে ম্যাখোঁর ছবি ও ফ্রান্সের পতাকা পোড়ায় বিক্ষুব্ধ মানুষ।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের