,

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী খুনের ঘটনায় গ্রেপ্তার ২

news-image

অনলাইন ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মোস্তাফিজার রহমান (৩২) খুন হওয়ার ঘটনায় দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৪।

গতকাল সোমবার দিবাগত রাতে সাভারের রাজাশন এলাকা থেকে তাদেরকে আটক করে র‌্যাব। আটককৃত দুই ব্যক্তি হলো বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার নিজাম শরীফের ছেলে আজাদ শরীফ (২৯) ও সাভারের ডগরমোড়া এলাকার আব্দুল গণির ছেলে রনি ওরফে ডগি রনি (৩০)। দু’জনেই সাভার, আশুলিয়াসহ বিভিন্ন এলাকার পেশাদার ছিনতাইকারী বলে জানা গেছে।

র‌্যাব-৪ জানায়, গত ২৪ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০১৯ সালের স্নাতকোত্তর ব্যাচের সাবেক শিক্ষার্থী মোস্তাফিজার রহমান একটি দূরপাল্লার বাসে করে সাভারের শিমুলতলা এলাকায় সকালে নামেন। বাস থেকে নামার পরে তিনজন ছিনতাইকারী তার কাছে থাকা টাকা পয়সাসহ মূল্যবান মালামাল লুটপাট করে প্রকাশ্যে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। মোস্তাফিজার রাজশাহী জেলার দূর্গাপুর থানার নওয়াপাড়া গ্রামের মজিবুর রহমানের ছেলে।

এ ঘটনায় সাভার মডেল থানা ও পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন এর পাশাপাশি হত্যাকারীদের ধরতে মাঠে নামেন র‌্যাব-৪। র‌্যাব জানিয়েছে, আটক দুই ব্যক্তি হত্যার অভিযোগ স্বীকার করেছে।

র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার উনু মং বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আটক দুই হত্যাকারীকে আজ সকালে সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। এ হত্যাকাণ্ডে আরও একজনকে আটকের প্রক্রিয়া চলছে। অভিযুক্তরা দেশের বাইরে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল।

হত্যাকাণ্ডের তিন দিন পর অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহতের বাবা মজিবুর রহমান।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য