,

সৌদি বিমানবন্দরে ফের ড্রোন হামলা

news-image

অনলাইন ডেস্ক : ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারা সৌদি আরবের আসির প্রদেশের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ড্রোনের সাহায্যে হামলা চালিয়েছে। সৌদি জোটের বিমান হামলার জবাবে ইয়েমেনি সেনারা এ হামলা চালায়।

ইয়েমেনের সামিরক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি রোববার ড্রোন হামলার কথা জানান। তিনি বলেন, হামলায় ইয়েমেনে তৈরি এক স্কয়াড্রোন সামান্দ-৩ ড্রোন ব্যবহার করা হয়েছে। জেনারেল সারিয়ি বলেন, ড্রোনগুলো প্রত্যাশিত লক্ষ্যবস্তুতে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানে।

তিনি বলেন, সৌদি আরবের সামরিক আগ্রাসন ও সর্বাত্মক অবরোধের মুখে এ ধরনের হামলার পুরো অধিকার ইয়েমেনি সামরিক বাহিনীর রয়েছে।
গতকাল দিনের প্রথম ভাগে হুথি সমর্থিত সেনারা সৌদি আরবের কিং খালিদ বিমানঘাঁটিতে ড্রোনের সাহায্যে হামলা চালায়। এ অভিযানে ইয়েমেনে তৈরি কাসেফ-২ কম্ব্যাট ড্রোন ব্যবহার করা হয় বলে জানিয়েছেন জেনারেল সারিয়ি। সূত্র: পার্সটুডে

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য