রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রিফাত হত্যা : ১৪ কিশোর আসামির রায় আজ

news-image

বরগুনা প্রতিনিধি : বরগুনার রিফাত হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির রায় আজ মঙ্গলবার ঘোষণা করা হবে। বরগুনার শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় ঘোষণা করবেন।

সোমবার রাষ্ট্রপক্ষের আইনজীবী বরগুনার নারী ও শিশু আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. মোস্তাফিজুর রহমান বাবুল বিষয়টি নিশ্চিত করে বলেন, পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী আগামীকাল রিফাত হত্যা মামলার ১৪ কিশোর আসামির রায় ঘোষণা করা হবে। এর আগে ১৪ অক্টোবর মামলার উভয়পক্ষের আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন শেষ করলে আদালত মামলার রায়ের দিন নির্ধারণ করেন।

তিনি আরও বলেন, আমরা আদালতে এসব আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করেছি এবং আশা করছি আদালত এ মামলায় উপযুক্ত শাস্তি নিশ্চিত করবেন।

গত ১৪ অক্টোবর এসব আসামিদের পক্ষে-বিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের তারিখ নির্ধারণ করেন আদালত। ওই আসামিদের মধ্যে জামিনে থাকা আট আসামি আদালতের নির্দেশে নিজ নিজ আইনজীবীর জিম্মায় আছেন। অপর আসামিরা বরগুনা কারাগারের শিশু ওয়ার্ডে আছেন। তাদের আগামীকাল রায় ঘোষণাকালে আদালতে হাজির করা হবে।

আদালত সূত্রে জানা গেছে, রিফাত হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে ৭৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।

গত ৮ জানুয়ারি রিফাত হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন বরগুনা জেলা ও দায়রা জজ আদালত। এরপর ১৩ জানুয়ারি থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হয়।

এর আগে, গত ৩০ সেপ্টেম্বর রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক আসামির রায় ঘোষণা করে বরগুনা জেলা ও দায়রা জজ আদালত। রায়ে নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিসহ ছয় জনের ফাঁসির আদেশ এবং বাকি চার জনকে বেকসুর খালাস দেওয়া হয়।

উল্লেখ্য, গত বছরের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত হত্যাকাণ্ড ঘটে। ওই বছর ১ সেপ্টেম্বর ২৪ জনকে অভিযুক্ত করে প্রাপ্ত ও অপ্রাপ্তবয়স্ক দু’ভাগে বিভক্ত করে আদালতে প্রতিবেদন দেয় পুলিশ। এর মধ্যে প্রাপ্তবয়স্ক ১০ জন এবং অপ্রাপ্তবয়স্ক ১৪ জনকে আসামি করা হয়। মামলার প্রধান আসামি নয়ন বন্ড গত বছরের ২ জুলাই পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে নিহত হয়।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী