,

বাতিল হলো আরও ৩০ জনের মুক্তিযোদ্ধা সনদ

news-image

নিজস্ব প্রতিবেদক : মুক্তিযুদ্ধে অংশগ্রহণের প্রমাণ না থাকায় আরও ৩০ জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিল করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকার) ৬৮তম সভায় সুপারিশের ভিত্তিতে গত ১৮ অক্টোবর তাদের সনদ বাতিল করে এই গেজেট জারি করা হয়।

সনদ বাতিল হওয়া ব্যক্তিরা হলেন- কুমিল্লার প্রয়াত সাদেক আলী, আব্দুল গফুর আজাদ, চাঁদপুরের মো. শফিকুর রহমান হাওলাদার, মো. ফয়েজ উল্লা খান, মো. নজরুল ইসলাম, মো. খলিলুর রহমান, মৃণাল কান্তি সাহা, নারায়ণগঞ্জের মো. তারা মিয়া, মো. নুরুল ইসলাম, প্রয়াত মো. আ. জলিল, মো. আ. হাকিম, যশোরের প্রয়াত অমুল্য রতন বিশ্বাস, মৌলভীবাজারের উত্তম দাস, মাগুরার মো. ফুল মিয়া, নীলফামারীর মো. জি এম জুলফিকার, জামালপুরের এ কে এম ফজলুল হক, নরসিংদীর আ. হাই, চাঁপাইনবাবগঞ্জের প্রয়াত মো. ইসাহাক মিয়া, নওগাঁর মো. আনিছুর রহমান, মো. আনিছুর রহমান খান, মো. খোরশেদ আলী, কুড়িগ্রামের মো. রমজান আলী, প্রয়াত অহিদ আলি, পাবনার মো. হোসেন আলী, মো. আজিজুল হক, মো. মুক্তার হোসেন, মুহাম্মদ ইসমাইল হোসেন, নাটোরের মো. সমসের আলী ও মো. মমতাজ আলী মণ্ডল।

এর আগে গত ৭ জুন স্বাধীনতার পর মুক্তিযোদ্ধা ঘোষণা দিয়ে সনদ নেওয়া বিমান বাহিনী ও বিজিবি এক হাজার ১৮১ জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিল করা হয়। তাদের মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির কোনো নথিপত্র মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে না থাকায় এই সিদ্ধান্ত নেয় সরকার। তবে পরে সনদ বাতিলের ওই আদেশ স্থগিত করে হাইকোর্ট। বিষয়টি এখনও উচ্চ আদালতেই চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য