,

ওজন কমাতে যেভাবে ডিম খাবেন

news-image

অনলাইন ডেস্ক : স্বাদ ও পুষ্টিতে ডিমের তুলনা নেই। এটি সবারই পছন্দের একটি খাবার।বিশেষজ্ঞদের মতে, ডিমের কুসুম খারাপ কোলেস্টেরলকে কমিয়ে ভালো কোলেস্টেরল বাড়াতে সাহায্য করে। তেল-মসলার যে কোনও খাবারই ওজন বাড়িয়ে দেয়। ডিমও খুব তেল-মসলা দিয়ে রান্না করলে বা ঘন ঘন ভেজে খেলে মেদ বাড়ে। তবে মেদ না বাড়িয়ে ডিম খাওয়ার আরো কিছু উপায় রয়েছে। যেমন-

১. যারা ডিম পোচ খেতে পছন্দ করেন তারা তেলের পরিবর্তে পানি ও ভিনেগার ব্যবহার করতে পারেন। এজন্য একটি পাত্রে কিছুটা পানি নিয়ে তাতে অল্প ভিনেগার যোগ করে পানিটা নেড়ে নিন। এবার খুব সাবধানে প্রথমে ডিমের সাদা অংশ পানিতে ফেলুন। তার উপর ডিমের কুসুম ফেলুন। এমন ভাবে কুসুম যোগ করতে হবে যাতে ডিমটা ভেঙে না যায়। খানিক পরেই ডিমের সাদা অংশ ফুলে উঠলে হলুদ কুসুম ঢেকে দিন। সাদা আস্তরণের ভিতর কুসুম টলমল করবে। এবার ঝাঁঝরি দিয়ে পোচ ডিমটা আলতো করে তুলে নিন পানি থেকে। তেল ছাড়া এমন পোচই গোটা বিশ্বে জনপ্রিয়। ডিমের সবটুকু পুষ্টিগুণ মেলে এই পোচ থেকে। এতে মেদ জমার ভয়ও থাকে না।

২. পালং, শশা, ব্রকলি, সিদ্ধ করা গাজর, মটরশুটি, টম্যাটো-পেঁয়াজের স্যালাদের সঙ্গে সিদ্ধ ডিমের কুঁচোনো অংশ মিশিয়ে নিন। উপর থেকে গোলমরিচ ছড়িয়ে লেবুর রস দিয়ে দিন। এতে গোটা ডিমের পুষ্টিগুণ যেমন মিলবে, তেমনই আবার সবুজ সবজি, শাক ও গাজরের প্রভাবে মেদ বাধা পাবে। ফলে ডিমেও খেলে ওজন বাড়বে না।

৩. ডিমের সঙ্গে ওটমিল খান। ওটমিল অ্যাসিড ক্ষরণেও বাধা দেয়, তাই ওটমিল খেলে সহজে খিদেও পায় না। এটি শরীরে বাড়তি কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইড জমার পথে বাধা দেয়। এছাড়া ডিম প্রোটিনেরও জোগান দেয়। ফলে ওটমিল ও ডিম মেদ জমা রোধ করতে ভূমিকা রাখে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা