,

শিমুলিয়া রুটে ১১ দিন পর চলল ফেরি

news-image

মুন্সীগঞ্জ প্রতিনিধি : পদ্মায় নাব্য সংকটে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ১১ দিন বন্ধ থাকার পর বিকল্প চ্যানেলে সীমিত পরিসরে ফেরি চলাচল শুরু হয়েছে। সোমবার সকাল ৬টায় মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে কাঁঠালবাড়ী ঘাটের উদ্দেশে ছেড়ে যায় ফেরি কিশোরী ও কাকলি।

গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহ-ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ফয়সাল।

তিনি বলেন, ‘রোববার বিকেলে পরীক্ষামূলকভাবে কুমিল্লা কাঁঠালবাড়ির উদ্দেশে ফেরি ছাড়া হয়েছিলো। নির্বিঘ্নে পদ্মা পাড়ি দিতে সক্ষম হয়েছে সেই ফেরিটি। তাই সোমবার সকাল থেকে এই নৌরুটে ফেরি চলবে।’

‘তবে এখন ছোট ও মাঝারি আকারের ফেরি সীমিত পরিসরে চলবে। আর রাতের বেলা ফেরি বন্ধ থাকবে’ বলেও জানান তিনি।

এদিকে ফেরি চলাচল শুরু হওয়ায় এই নৌরুটে চলাচলকারী যাত্রীদের দুর্ভোগ কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

প্রসঙ্গত, নাব্য সংকট ও চ্যানেল বিপর্যয়ের কারণে কয়েক মাস ধরেই এই রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এর মধ্যে গত ১৫ অক্টোবর দুপুর থেকে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে পুরোপুরি বন্ধ ছিল ফেরি চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়ে এই নৌরুটের লাখো যাত্রী।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য