,

জনপ্রতিনিধি হোক আর যেই হোক অপরাধ করলে ছাড় নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘জনপ্রতিনিধি হোক আর সে যেই হোক, কেউ অপরাধ করলে তাকে আইনের আওতায় আনা হবে। তাকে আইনের মুখোমুখি হতেই হবে।’

সোমবার রাজধানীর ধানমণ্ডির বাসায় সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ও ঢাকা দক্ষিণ সিটির ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিমের বিরুদ্ধে নৌবাহিনীর লেফটেন্যান্টকে মারধরের বিষয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

আসাদুজ্জামান কামাল বলেন, কেউ অপরাধ করলে তাকে আইনের আওতায় আনা হবে, সে যেই হোক। সে জনপ্রতিনিধি হোক বা যেই হোক। আইনের মুখোমুখী হতেই হবে। এটি অনাকাঙ্ক্ষিত। একজন মানুষকে এভাবে মারধর বা হত্যার হুমকি দেয়া যেতে পারে না। তার পরও তিনি একটি বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা।

মন্ত্রী বলেন, অপরাধ অপরাধই। সেটিই দেখার বিষয়। নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের যে ঘটনা ঘটেছে, আমরা সেভাবেই ঘটনাটি দেখব। ইতিমধ্যে মারধরের ঘটনায় থানায় মামলা হয়েছে। দ্রুত ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।

উল্লেখ্য, রোববার রাতে ঢাকা-৭ আসনের এমপি হাজী মোহাম্মদ সেলিমের ‘সংসদ সদস্য’ লেখা সরকারি গাড়ি থেকে নেমে নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমেদ খানকে মারধরের ঘটনা ঘটে। হাজী সেলিমের ছেলে ইরফানের বিরুদ্ধে মারধরের এ অভিযোগ। এ ঘটনায় ইরফানকে প্রধান আসামি করে ধানমণ্ডি থানায় মামলা হয়েছে। এ ঘটনায় গাড়িচালক মিজানুর রহমানকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে।

পথচারীরা এ দৃশ্য ভিডিও করেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ধানমণ্ডি থানা পুলিশ এসে ঘটনাস্থল থেকে গাড়িটি থানায় নিয়ে যায়।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা