,

দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা ৪ লাখ ছাড়াল

news-image

নিজস্ব প্রতিবেদক : কোভিড-১৯ ভাইরাসে দেশে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন ১ হাজার ৪৩৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা ৪ লাখ ছাড়াল।

সোমবার দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ১৫ জনের মৃত্যু হওয়ায় এ পর্যন্ত দেশে করোনায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৫ হাজার ৮১৮ দাঁড়িয়েছে।

সবশেষ ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৩৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্ত বেড়ে ৪ লাখ ২৫১ জনে দাঁড়াল।

গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৪৯৩ জন। এ নিয়ে করোনার অভিশাপ থেকে মুক্ত হয়েছেন ৩ লাখ ১৬ হাজার ৬০০ জন রোগী।

১৩ হাজার ৭৫৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে সবশেষ ২৪ ঘণ্টায়।

শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৭ দশমিক ৩২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৯ দশমিক ১০ শতাংশ।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে করোনাভাইরাসের উৎপত্তি। বর্তমানে এটি বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বাংলাদেশে প্রথম করোনা রোগী ধরা পড়ে ৮ মার্চ। প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য